Monday, March 16, 2026

প্রকাশ্যে আর জি করে নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্ট! কী কী তথ্য উঠে এলো?

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিত্‍সক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ। প্রভাব পড়েছে বিদেশেও। চলছে মিটিং, মিছিল, বিক্ষোভ, প্রতিবাদ। সেইসঙ্গে চলছে সিবিআই তদন্ত। নির্যাতিতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল। এবার চূড়ান্ত রিপোর্টেও এলো হাড়হিম করা তথ্য।

চূড়ান্ত পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে, গোটা শরীরে একাধিক ক্ষত, আঘাত। মিলেছে ধস্তাধস্তির প্রমাণও। ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের প্রমাণ আগেই মিলেছিল। শুধু শরীরে আঘাতই নয়, ভয়ংকর যৌন নির্যাতন এবং ফোর্সফুল পেনিট্রেশনের প্রমাণ পাওয়া গিয়েছে। নির্যাতিতার মাথা, মুখ, ঘাড়, হাত এবং যৌনাঙ্গে ১৪ টিরও বেশি গভীর ক্ষতের চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে।

আর জি করের (RG Kar Hospital) নির্যাতিতার খুনের কারণ হিসাবে জোর করে শ্বাসরোধের কথাও বলা হয়েছে এই রিপোর্টে। যৌন নিপীড়ন তো বটেই, যোনিতে গভীর ক্ষত। যৌনাঙ্গে “সাদা, পুরু, চটচটে” তরলও পাওয়া গিয়েছে। রিপোর্টে ফুসফুসে রক্তক্ষরণ এবং শরীরে রক্ত ​​জমাট বাঁধার স্পষ্ট উল্লেখ আছে। তবে হাড় ভাঙার কোনও প্রমাণ নেই। রক্ত এবং অন্যান্য শারীরিক তরলের নমুনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন:আর জি করের ঘটনায় প্রশ্ন অনেক, উত্তর খুঁজতে ফের নির্যাতিতার বাড়িতে CBI

 

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...