Saturday, April 4, 2026

অলিম্পিক্সে পদক হাতছাড়া, বিনেশকেই দায়ী করল ক্যাস

Date:

Share post:

নিজের দোষেই ২০২৪ প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হয়েছেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। সোমবার রাতে এমনটাই জানাল আন্তর্জাতিক ক্রীড়া আদালত তথা ক্যাস। তাদের মতে ওজনের সর্বোচ্চ সীমার কথা মাথায় রাখতে হবে কুস্তিগিরদের। পরিস্থিতি যা-ই হোক, যেমন হোক, এর কোনও ব্যতিক্রম হবে না। ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে নিয়ে বিস্তারিত রায় প্রকাশ করে এই যুক্তিই তুলে ধরে ক্যাস।

ভারতীয় কুস্তিগির যে পদক পাচ্ছেন না, সেটা ক্যাস আগেই জানিয়ে দিয়েছিল। সোমবার ২৪ পাতার বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে ক্যাস। সেই রিপোর্টে বলা হয়েছে, ‘‘ওজনের সর্বোচ্চ সীমা কতটা হবে, সেই নিয়ম স্পষ্ট এবং প্রতিটি ক্রীড়াবিদের জন্য সমান। এক গ্রাম ওজন বেশি হলেও ক্রীড়াবিদকে বাতিল করা হয়।’’ ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘‘আবেদনকারীর (বিনেশ) ওজন যে সর্বোচ্চ সীমার বেশি ছিল, তা নিয়ে কোনও দ্বিমত নেই। শুনানিতে আবেদনকারী নিজেই এই কথা স্বীকার করেছেন। উনি জানিয়েছিলেন, ঋতুস্রাব চলার কারণে জল খাওয়া ও শরীরে জল থাকার জন্য ওজন বেশি হয়েছিল। এই যুক্তি মানা যায় না। উনি নিজের ইচ্ছায় ৫০ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন। তাই ওজন ঠিক রাখার দায়িত্ব আবেদনকারীরই ছিল।’’

২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেও ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল করা হয় বিনেশকে। এরপর রুপোর জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন বিনেশ। তবে সেই আবেদন খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

আরও পড়ুন- এক ওভারে ৩৯ রান, যুবরাজের রেকর্ড ভাঙলেন এই ক্রিকেটার

 


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...