Sunday, March 15, 2026

সিবিআই তদন্তের গতি কোন পথে, কড়া নজরদারি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

আর জি কর মামলা সিবিআই-এর হাতে যাওয়ার পরে বিচারের দাবিতে সরব হয়েছে আন্দোলনরত ডাক্তাররা। এক সপ্তাহের বেশি হয়ে গেলেও সিবিআই তদন্তে জিজ্ঞাসাবাদ ছাড়া আর কোনও অগ্রগতি সামনে আসেনি। কোন পথে সিবিআই তদন্ত তার উপর এবার কড়া নজরদারির ইঙ্গিত সর্বোচ্চ আদালতের। বৃহস্পতিবার তদন্তের বিস্তারিত পেশ করার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। সেই সঙ্গে নির্যাতিতার পরিচয় প্রকাশিত সব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে ফেলার নির্দেশ দেয় আদালত।

নির্যাতিতার বিচারের দাবিতে সরব হওয়া ডাক্তাররা সিবিআই-এর কাছে জবাব দাবি করেছে। সিবিআই তদন্তের উপর আর জি কর চত্বরে নির্ভয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া নির্ভর করছে তাঁদের, মঙ্গলবার জানান ডাক্তাররা। এবার সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টেরও। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ বৃহস্পতিবারই গোটা বিষয়ের স্ট্যাটাস রিপোর্ট দেবে। তদন্তের পরিস্থিতি নিয়েও বিস্তারিত জানাবে আদালতকে।

তবে গোটা বিচারপ্রক্রিয়ায় নির্যাতিতার পরিচয় প্রকাশের বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আইনজীবীদের করা একটি মামলায় শীর্ষ আদালত নির্দেশ দেয় সোশ্যাল মিডিয়া থেকে নির্যাতিতার সব ছবি ও ভিডিও ক্লিপ সরিয়ে ফেলতে হবে। সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকেই সরানোর নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের।

spot_img

Related articles

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...