Sunday, May 17, 2026

ন্যায্যমূল্যে কৃষিক্ষেত্রে সারের জোগান অব্যাহত রাখতে কড়া পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

চলতি খরিফ ও আসন্ন রবি মরশুমে কৃষিক্ষেত্রে ন্যায্যমূল্যে সারের জোগান নিয়মিত রাখতে রাজ্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মঙ্গলবার সারের জোগান-সহ কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নবান্নে বিভাগীয় সচিব ওঙ্কার সিং মীনা, বিভিন্ন জেলার কৃষি উন্নয়ন আধিকারিক ও সার উৎপাদনকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সারের কালোবাজারি রুখতে বাজারে নিয়মিত নজরদারি ছাড়াও সরকারের তরফে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

পাশাপাশি সরকারি সহায়ক মূল্যে চাহিদা অনুযায়ী পটাশ সার চাষিদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার কেন্দ্রীয় সার মন্ত্রকের কাছে দাবি জানাবে বলেও বৈঠকে জানানো হয়। এছাড়া বৈঠকে বাংলা শস্যবিমা যোজনা, মুখ্যমন্ত্রীর অভিযোগ সেলে জমা পড়া কৃষি সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি, কৃষি যন্ত্রাংশ ভাড়া দেওয়ার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। এখন থেকে স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়ে এবং ধান কেটে মাঠে ফেলে রাখার সময় যে কোনও দুর্যোগে কৃষির কোনও ক্ষতি হলে শস্যবিমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন- দায়িত্বজ্ঞানহীন রেল! ১৫ দিন ধরে ঠায় দাঁড়িয়ে মালগাড়ি, চরম ভোগান্তি নাগরাকাটায়

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...