Wednesday, April 15, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ইস্টবেঙ্গল। শিলংয়ের মাঠে শিলং লাজংয়ের কাছে হারল তারা। প্রথমে পিছিয়ে পড়ার পরে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। তার পরেও হারতে হয় তাদের। গোটা ম্যাচে গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল লাল-হলুদ।

২) বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে মহম্মদ শামি। চোট সারিয়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি। কবে ক্রিকেটে ফিরবেন, তার ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, শামিকে সম্পূর্ণ ফিট না করে মাঠে ফেরাতে চান না বিসিসিআই কর্তারা।

৩) টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন রোহিত শর্মা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। গত ২৯ জুন দ্বিতীয় বার ২০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল।

৪) প্রাক্তন ক্লাব পিএসজির বিরুদ্ধে আবার সরব কিলিয়ান এমবাপে। চুক্তি অনুযায়ী বেতন না পাওয়ায় উয়েফার কাছে অভিযোগ করলেন ফ্রান্সের অধিনায়ক। বেতন এবং বোনাস মিলিয়ে ৫ কোটি ৫০ লাখ ইউরো ,  ভারতীয় মুদ্রায় যা ৫১৩ কোটি টাকার বেশি দাবি করেছেন এমবাপে।

৫) আগামী মাসে রয়েছে আন্তঃমহাদেশীয় কাপ। সেই প্রতিযোগিতায় নামার আগে প্রস্তুতি শিবির হবে ভারতের ফুটবল দলের। সেই শিবিরের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন ভারতের নতুন ফুটবল কোচ। এই ২৬ জনের মধ্যে থেকে চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

নববর্ষের সকালেই রাজ্যপালের ‘পরিবর্তন’ বার্তা! পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...