Friday, June 26, 2026

টিম ইন্ডিয়ার আগামী বছরের সূচি ঘোষণা বিসিসিআই-এর, ইংল্যান্ডের বিরুদ্ধে কবে নামবেন রোহিতরা ?

Date:

Share post:

আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর সেই সূচি এদিন ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০ জুন প্রথম টেস্ট।

এদিন বিসিসিআই যে সূচি ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে, প্রথম টেস্ট শুরু ২০ জুন। এই সিরিজের প্রথম টেস্ট হবে হেডিংলিতে। ২০ জুন থেকে ২৪ জুন লিডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে শুরু। এই ম্যাচটি হবে এজবাস্টনে। ১০ জুলাই থেকে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে লর্ডসে। চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে। ৩১ জুলাই থেকে শুরু হবে এই টেস্ট।

 

২০০৭ সালের পর ভারত কখনও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। ২০২১-২২ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। তখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। সেবার ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়। কিন্তু এবার ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন- আগামিকাল ডুরান্ড কোয়ার্টার ফাইনালে বাগানের সামনে পাঞ্জাব, ম্যাচ নিয়ে কী বললেন সবুজ-মেরুন কোচ ?


Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...