Saturday, May 16, 2026

ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়েও খুশি নীরজ, কী বললেন তিনি?

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সের পর লুসান ডায়মন্ড লিগ। আবারও দ্বিতীয় হয়ে রুপোতে সন্তুষ্ট থাকতে হলো নীরজ চোপড়াকে। প্যারিস অলিম্পিক্সের থেকেও বেশি দূরে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ। কিন্তু লুসানে ডায়মন্ড লিগে তা-ও চ্যাম্পিয়ন হওয়া হল না তাঁর। দ্বিতীয় হয়েই থাকতে হল ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারকে। যদিও তাতে যদিও দুঃখ নেই নীরজের। ৮৯.৪৯ মিটার ছুড়েই খুশি তিনি।

নীরজ বলেন, “ শুরুটা ভাল হয়নি আমার। বিশেষ করে শেষ থ্রোয়ে কেরিয়ারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স করতে পেরে আমি খুশি। শুরুটা কঠিন ছিল, কিন্তু আমি ফিরে আসতে পেরেছি। এই লড়াইটা উপভোগ করলাম। প্রথম দিকে আমার থ্রোগুলো ৮০ থেকে ৮৩ মিটারের মধ্যে ছিল। শেষ দুটো সুযোগে আমি নিজেকে আরও কিছুটা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি। এটাই গুরুত্বপূর্ণ। মানসিক ভাবে নিজেকে শক্তিশালী রাখতে হবে। লড়াই করার মানসিকতাটা থাকতে হবে।”

ডায়মন্ড লিগে প্রথম থ্রোতে নীরজ ছোঁড়েন ৮২.১০ মিটার। দ্বিতীয় থ্রো করেন ৮৩.২১ মিটার। তৃতীয় ও চতুর্থ থ্রোয়েও হতাশ করেন নীরজ। ছোঁড়েন যথাক্রমে ৮৩.১৩ মিটার ও ৮২.৩৪ মিটার। ফলে চতুর্থ স্থানে নেমে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম থ্রোয়ে ৮৫.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে একলাফে প্রথম তিন ঢুকে পড়েন নীরজ। শেষ থ্রোয়ে ওয়েবারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন নীরজ।

আরও পড়ুন- ফের রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল, ডুরান্ড কোয়ার্টারে রিফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ লাল-হলুদের

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...