Wednesday, May 13, 2026

হাওয়ায় উড়ছে টাকা! ‘মহাদেবের কীর্তিতে’ ব্যস্ত রাস্তায় তীব্র যানজট

Date:

Share post:

সকাল গড়িয়ে তখন সবে দুপুর, ব্যস্ত রাস্তায় আচমকাই উড়তে দেখা গেল সারি সারি নোট (Notes)। না জাল বা ফেলে দেওয়া নয়, একেবারে হাতেগরমে মিলছে কড়কড়ে নোট। সেই টাকা কুড়োতেই ব্যস্ত রাস্তায় লেগে যায় হুড়োহুড়ি। যার জেরে দিনের ব্যস্ত সময় রাস্তায় তৈরি হল তীব্র যানজট (Traffic)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থা পুলিশের (Police)।

হায়দরাবাদের (Hyderabad) কুকাটপল্লির এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে উড়ে আসা সেই টাকা কুড়োতে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে পথচলতি মানুষ। বাইক, অটো রেখে তখন ব্যস্ত রাস্তার উপরেই টাকা কুড়োনোর ধুম পড়ে যায়। আসলে সবই মহাদেবের কীর্তি। তবে এই মহাদেবের আসল নাম পাওয়ার হর্ষ। পেশায় ইউটিউবার এমন কাণ্ড ঘটিয়েছেন ভাইরাল হওয়ার কারণেই। সূত্রের খবর, এদিন কখনও মাঝ রাস্তায় দাঁড়িয়ে আবার কখনও চলন্ত বাইকের ব্যাক সিট থেকে তিনি মুঠো ভরে আকাশে টাকা ওড়াচ্ছিলেন।

তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। ইউটিউবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠছে।

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...