Friday, May 15, 2026

“রোগীরা তো আর ধর্ষক-খুনি নয়”! চিকিৎসা না পেয়ে মুমূর্ষু ফিরছেন বাড়িতে!

Date:

Share post:

রোগীকে বাড়ি নিয়ে যেতে বাধ্য হল পরিবার! এমনই অমানবিক ঘটনা ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, আর জি কর (RG Kar Hospital) কাণ্ড নিয়ে চিকিৎসকদের লাগাতার কর্মবিরতিতে পরিষেবা শিকিয়ে উঠেছে। জরুরি বিভাগের ভিতরে পরিষেবা কার্যত তলানিতে। মারাত্মক সমস্যাতেও চিকিৎসককে ডেকে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়েই চিকিৎসাধীন ওই রোগীকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন তাঁর পরিবারের লোকেরা।

মুখে অক্সিজেন মাস্ক। দু’চোখ কালো হয়ে গিয়েছে। ডান হাতে স্যালাইনের নিডল লাগিয়ে রাখা। ঠিকমতো তাকাতেও পারছেন না রোগী। এই অবস্থা ভর্তি ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভুক্তভোগীর অসহায় পরিবারের লোকেদের বক্তব্য, “আন্দোলন চলুক। আমরাও এই আন্দোলনের সমর্থক। নির্যাতিতার দোষীরা শাস্তি পাক। কিন্তু কর্মবিরতি উঠুক। আর কতদিন চিকিৎসা ফেলে রেখে কর্মবিরতি চলবে?”

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের জেরে চিকিৎসকদের লাগাতার কর্মবিরতিতে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার রোগী ও তাঁদের পরিবার। কলকাতা মেডিকেলে এক রোগীর পরিবার কিছুটা ক্ষোভের সুরেই বললেন, সুপ্রিম কোর্ট বলেছে, কাজে যোগ দিতে। তাহলে এখনও কর্মবিরতি কেন? কাজ করেও তো আন্দোলন করা যায়। আর জি কর কাণ্ডে রোগীরা তো অপরাধী নন, রোগীরা তো ধর্ষক বা খুনি নন, তাহলে তাঁরা কেন শাস্তি পাচ্ছেন? এমনই অনেক প্রশ্ন উঠছে রোগীদের পরিবারের তরফে।

আরও পড়ুন:বিচারের দাবিতে আজ আর্টিস্ট ফোরামের জমায়েত, কটাক্ষ ভুলে সামিল দেব-ঋতুপর্ণাও

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...