Tuesday, June 23, 2026

আরজি করে ভাঙচুরের ঘটনায় লালবাজারে তলব, হাজিরা দিতে প্রতিবাদ মিছিল বামেদের

Date:

Share post:

স্বাধীনতার মধ্যরাতে আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital)ভাঙচুরের ঘটনায় ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ (Meenakshi Mukherjee)সাত জন বাম নেতা-কর্মীকে নোটিশ দিয়েছিল লালবাজার। সেই তলবের বিরুদ্ধে প্রতীকী গণহাজিরা দেওয়ার নামে বৃষ্টিভেজা রাস্তায় প্রতিবাদ বামেদের। শনিবার দুপুরে কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল। ছিলেন মীনাক্ষি, দিপ্সিতা, সায়ন, সব্যসাচী-সহ অনেকেই।

আইনজীবীকে সঙ্গে নিয়েই এদিন লালবাজারে যান ৭ বাম নেতা-কর্মী। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গত ১৪ অগস্ট ‘মেয়েদের রাত দখলে’র কর্মসূচির মধ্যেই মধ্যরাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ, সিসিইউ, ওষুধের স্টোররুম ভাঙার পাশাপাশি হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। সেই সময় ভাইরাল হওয়া প্রায় সব ছবিতেই বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের পতাকা দেখা গেছিল। তার ভিত্তিতেই তলব। পুলিশ অবশ্য ব্যারিকেড করে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের অনেকটা আগেই মিছিল আটকে দেয়।


Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...