Monday, May 18, 2026

কলকাতা লিগে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

কলকাতা লিগে দুরন্ত জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। এদিন পিয়ারলেসকী হারাল ২-১ গোলে। এই জয়ের ফলে ফের লিগ শীর্ষে বিনো জর্জের দল। লাল-হলুদের হয়ে গোল দুটি করে মহম্মদ আশিক এবং জেসিন টিকে। গতকাল অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য বাতিল হয়েছিল ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ। সেই ম্যাচই খেলতে নেমে তিন পয়েন্ট পকেটে পুরল লাল-হলুদ।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল। তবে গোলের দরজা খুলতে লাল-হলুদকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত। ম্যাচের প্রথমার্ধে একাধিকবার আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি বিনো জর্জের ছেলেরা। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৭৭ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল । লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন আশিক। বাঁদিক থেকে একক দক্ষতায় বল নিয়ে উঠে যান জেসিন। সেখান থেকে আশিককে যে জায়গায় বল দেন, সেখান থেকে গোল করতে এতটুকুও ভুল করেননি আশিক। এরপরই দ্বিতীয় গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৮৩ মিনিটে লাল-হলুদকে ২-০ গোলে এগিয়ে দেন জেসিন টিকে। বাঁ পায়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে যান তিনি। এরপর পালটা আক্রমণে ঝাঁপায় পিয়ারলেস। ম্যাচের ৮৭ মিনিটে ১-২ করে তারা। জোসেফ জাস্টিনকে টপকে বক্সে ঢুকে পড়েন পিয়ারলেসের ফুটবলার। তারপর গোলকিপার আদিত্য পাত্রর মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন। তবে এরপর আক্রমণে ঝাঁপায় বিনো জর্জের ছেলেরা । তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ।

আরও পড়ুন- সৌরভ নন, কোচ হিসাবে দিল্লির ভাবনায় এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার : সূত্র


Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...