Friday, May 15, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট পোর্টস

Date:

Share post:

১) আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন দল সবুজ-মেরুন। সেই ধারাই বজায় রাখতে চায় সবুজ-মেরুন। সেমিফাইনালে বিএফসি। প্রতিপক্ষকে সমীহ বাগান কোচ জোসে মোলিনার। তবে তাঁর দলও তৈরী সেকথা জানাতে ভুললেন না সবুজ-মেরুন কোচ। জানিয়ে দিলেন নির্ধারিত সময় গোল তুলে নিতে চান তিনি।

২) ডার্বি বাতিলের পর ফের রাজ্যে ফিরে এসেছে ডুরান্ড কাপ । মোহনবাগান-বিএফসি ম্যাচের হাত ধরে ফিরছে ডুরান্ড। তবে তার আগে বেশ কিছু সতর্কতা জারি করেছে বিধাননগর পুলিশ। যা প্রকাশ করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে। যেখানে সমর্থকদের টিফো-ড্রাম-ব্যানার নিয়ে মাঠে প্রবেশে নিষেধ করা হয়েছে।

 

৩) ১০০ গ্রাম ওজন বেশি থাকায় প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেও, বাতিল হতে হয়েছে ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে। এর ফলে পদক হাতছাড়া হয় ভারতীয় কুস্তিগিরের। তবে পদক হাতছাড়া হলেও, বিনেশের সম্পত্তি প্রায় বেড়েছে সাতগুণ । জানা যাচ্ছে, প্যারিস অলিম্পিক্সের আগে বিনেশের মোট সম্পদ ছিল প্রায় ৫ কোটি টাকা। কিন্তু এখন সেই সম্পদ বেড়ে পৌঁছেছে ৩৬.৫ কোটি টাকায় ।

৪ গত শনিবারই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল এবং ঘোরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন তিনি। তবে এরই মধ্যে আবার ক্রিকেটে ফেরার কথা জানান টিম ইন্ডিয়ার গব্বর। তবে সেটা লেজেন্ডস লিগ ক্রিকেট।

৫) প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন কোচ সেন গোরান এরিকসন। মৃত্যুকালে এরিকসনের বয়স হয়েছিল ৭৬ বছর। ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ ছিলেন তিনি। গত জানুয়ারিতে তাঁর ক্যানসার ধরা পড়ে। তারপর থেকে চিকিৎসাধীন ছিলেন এরিকসন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন তিনি।

আরও পড়ুন-সেমিফাইনালে নামার আগে প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের, কী বললেন তিনি?

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...