Monday, May 11, 2026

আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের বাইক নথিভুক্ত কেন কমিশনারের নামে? ব্যাখ্যা দিল পুলিশ

Date:

Share post:

আর জি কর কাণ্ডে এখনও পর্যন্ত একমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশই। যদিও সিবিআইয়ের হাতে তদন্ত ভার যাওয়ার পর প্রথমে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে ছিল সঞ্জয়, এখন প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি সঞ্জয়। সে পুলিশের যে বাইকটি ব্যবহার করতো সেটাও বাজেয়াপ্ত করে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। আর এই বাইকটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, বাইকটি নথিভুক্ত রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের (Kolkata Police Commissioner) নামে!

পুলিশ কমিশনারের (Kolkata Police Commissioner) নামে কেন এই বাইক নথিভুক্ত তা নিয়েই বিতর্কের সূত্রপাত। বিভিন্ন মহল থেকে এই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিতর্কে জল ঢালতে এবার এ বার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দিল পুলিশ। কেন পুলিশ কমিশনারের নামে এই বাইক, সেই বিষয়টিও স্পষ্ট করল পুলিশ।

পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, কলকাতা পুলিশের ব্যবহারের জন্য সরকারি যানবাহনগুলি প্রথমে সরকারি ভাবে পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত করা হয়। তার পর সেই যানবাহন বিভিন্ন বিভাগের হাতে ব্যবহারের জন্য তুলে দেওয়া হয়। ধৃত যেহেতু কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তাই তাঁর ব্যবহার করা বাইকও কলকাতা পুলিশের কমিশনারের নামেই নথিভুক্ত ছিল।

তদন্তে জানা গিয়েছিল, আর জি কর হাসপাতালে যে দিন চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, সে দিন ওই বাইকে চেপেই গিয়েছিল ধৃত। ঘটনার আগে আর জি কর হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ সূত্রের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, আর জি কর হাসপাতালের করিডরে যখন হাঁটছেন সিভিক ভলেন্টিয়ার, তার হাতে ছিল হেলমেট। ধৃতের সেই বাইকও এখন তদন্তকারীদের নজরে।

আরও পড়ুন: অর্জুনের মদতে আন্দোলনের নামে হামলা! জখম একাধিক পুলিশ আধিকারিক, গাড়িতে আগুন

 

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...