Friday, May 22, 2026

Justice for R G Kar: বিচারের দাবিতে রাজপথে ‘বেথুনবালা’-রা

Date:

Share post:

বেথুনবালাদের একটাই স্বর – জাস্টিস ফর আর জি কর- তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে পথে নামলেন শতাব্দী প্রাচীন বেথুন কলেজিয়েট স্কুলের (Bethune Collegiate School) প্রাক্তনীরা। শুধু প্রাক্তন ছাত্রীরাই নন, মিছিলে পা মিলিয়ে ছিলেন প্রাক্তন শিক্ষিকারাও। সবার একটাই দাবি- দ্রুত বিচার পাক তিলোত্তমা।

আর জি করের (R G Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে রাজ্য তথা দেশজুড়ে প্রতিবাদের ঝড়। সবাই চাইছে সঠিক দ্রুত বিচার। তবে তদন্তভার সিবিআই (CBI)-এর হাতে যাওয়ার পরেও তেমন অগ্রগতি নজরে না পড়ায় ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে শনিবার বিকেল চারটে নাগাদ মিছিল করলেন বেথুন কলেজিয়েট স্কুলের প্রাক্তনীরা (Alumnus)। স্কুলের গেট থেকে মিছিল শুরু হয়ে বিধান সরণি ধরে শেষ হয় শ্যামবাজার (Shyambajar) পাঁচমাথার মোড়ে। মিছিল থেকে সবার একটাই দাবি, “বিচার পাক তিলোত্তমা। একইসঙ্গে আর কোনদিন যেন কোথাও এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার দাবিও জানানো হয়। স্কুলের প্রাক্তন শিক্ষিকা অনিতা ঘোষের মতে, “আমাদের এখন একটাই দাবি, এই ঘটনার বিচার হোক। কোনও রং নয়, কোনও রাজনীতি নয়। সঠিক তদন্ত এবং বিচার।”

সদ্য প্রাক্তন বা দীর্ঘদিন আগে স্কুলের গণ্ডি পেরনো- মিছিলে দেখা গেল সব বয়সের বেথুনবালাদের। বিচারের দাবিতে কখনও স্লোগান, কখনও গান, কখনও বা নীরব প্রতিবাদ জানিয়ে তাঁরা হাঁটলেন বেথুন স্কুল (Bethune Collegiate School) থেকে শ্যামবাজার পর্যন্ত।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...