Thursday, May 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। এদিন টাইব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্টকে হারাল ৪-৩ গোলে। এই জয়ের ফলে প্রথমবার ডুয়ান্ড জয়ের স্বাদ পেল নর্থইস্ট। ২ গোলে এগিয়ে থেকেও এদিন হারের মুখ দেখল জোসে মোলিনার দল। এই হারের ফলে পরপর দু’বার ডুরান্ড জয় হল না মোহনবাগানের।

২) পরপর দু’বার ডুরান্ড কাপ জয় হল না মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ২-০ গোলে এগিয়ে থেকেও হারের মুখ দেখে সবুজ-মেরুন। এই হারে হতাশ বাগান ফুটবলাররা। হতাশ মোহনবাগান কোচ জোসে মোলিনা। হারের দায় নিলেন নিজের ঘাড়ে।

৩) ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে। তৃতীয় দিনেও শুটিং থেকে আরও একটি পদক পেল ভারত। শনিবার প্যারিসে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের রুবিনা ফ্রান্সিস। চলতি প্যারালিম্পিক্সে যা ভারতের পঞ্চম পদক। সব মিলিয়ে শ্যুটিং থেকে পদক এল চার-চারটি।

৪) শরীরের ওজন বেশি। সামলাতে পারলেন না ভারসাম্য আর তার জেরেই আউট পাকিস্তানের ক্রিকেটার আজম খান । পাকিস্থান টেস্ট দলে নেই তিনি। এই মুহুর্তে ১৩৬ কেজি পাক ক্রিকেটার খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। আর সেখানেই ঘটে এমন ঘটনা।

৫) বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার ড্যানিয়েন ওয়াট। কোহলিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন অলরাউন্ডার। শেষ পর্যন্ত তিনি বিয়ে করলেন বান্ধবী জর্জি হজকে। গত বছর দক্ষিণ আফ্রিকায় বাগদান সেরেছিলেন তাঁরা।

আরও পড়ুন- ২-০ গোলে এগিয়ে থেকেও হার, ডুরান্ডের ফাইনালে হারের পর কী বললেন বাগান কোচ মোলিনা ?

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...