Friday, June 26, 2026

প্রকাশ্যে ধূমপান ধোনির স্ত্রী সাক্ষীর, ছবি পোস্ট হতেই শুরু সমালোচনা

Date:

Share post:

এবার সমালোচনার মুখে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। ছুটি কাটাতে গিয়ে সমোলচিত হলেন তিনি। প্রকাশ্যে ধূমপান করতে দেখা গিয়েছে সাক্ষীকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সমালোচিত ধোনি পত্নী। যদিও সেই ছবি সাক্ষী পোস্ট করেননি।

ছুটি কাটাতে সস্ত্রীক গ্রীসে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় না দিলেও, বেশ কিছু ছবি পোস্ট করেছেন সাক্ষী। যদিও সেই ছবি ঘিরে কোন সমালোচনার ঝড় ওঠেনি। ঝড় উঠেছে অভিনেত্রী করিশ্মা তান্নার ছবি পোস্ট নিয়ে। ধোনি-সাক্ষীর সঙ্গে ঘুরতে গিয়েছেন তিনি। কারিশ্মা যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, প্রকাশ্যে ধুমপান করছেন সাক্ষী। যেই ছবি পোস্ট হতেই উঠেছে সমালোচনার ঝড়। করিশ্মা বেশ কিছু ‘স্টোরি’ তাঁর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন । তার মধ্যেই একটিতে দেখা গিয়েছে, বেশ কিছু মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা সাক্ষী সিগারেট ধরাচ্ছেন। সেই ছবি পোস্ট হতেই উঠেছে সমালোচনার ঝড়।

তবে এই প্রথম নয়, অতীতেও সাক্ষীর ধূমপানের ছবি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। কলেজে পড়ার সময় ধূমপানের একটি ছবি ঘিরে বেশ চর্চা হয়েছিল। যদিও কোনও সেই নিয়ে সাক্ষীর তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এই ছবি নিয়েও মেলেনি কোন প্রতিক্রিয়া।

আরও পড়ুন- নজির গড়লেন পুরান, ভেঙে দিলেন গেইলের রেকর্ড


Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...