Thursday, May 21, 2026

ভিনরাজ্যে মৃত বাংলার শ্রমিক পরিবারকে সরকারি চাকরি, মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে ‘কুর্নিশ’ কুণালের

Date:

Share post:

বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় (Hariyana) পিটিয়ে খুনের ঘটনায় প্রথম থেকেই মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।


তিনি এক্স হ্যান্ডেলে আরও লেখেন, বিজেপিশাসিত হরিয়ানায় পরিকল্পিত গণপিটুনিতে নিহত বাংলার শ্রমিক সাবির মল্লিকের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের একজনকে চাকরি দিচ্ছেন তিনি। এছাড়াও তৃণমূলের তরফে আর্থিক সাহায্যও করা হয়েছে পরিবারকে। মুখ্যমন্ত্রী সবসময় খবর রেখেছেন, যা যা করণীয় করছেন। প্রতিনিধিও পাঠান।

বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিককে যে নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছে তার নিন্দায় সরব তৃণমূল। অভিযোগের আঙুল স্থানীয় ‘গো রক্ষা’ কমিটির দিকে। যেভাবে ধর্মীয় উসকানি দিয়ে এক নিরীহ শ্রমিকের জীবন শেষ করে দেওয়া হয়েছে তাকে সমর্থন জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নিয়ে বাংলার গেরুয়া নেতাদের মুখে একটাও শব্দ নেই। কিন্তু মৃতের পরিবারের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিকে রবিবারই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব তহবিল থেকে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় সাবিরের পরিবারের হাতে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকার বাসিন্দা সাবির মল্লিক পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন। গত ২৭ আগষ্ট তিনি গোমাংস খেয়েছেন এই সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে।


Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...