Tuesday, May 12, 2026

শীতল দেবীর পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনার এই ফুটবলার, সোশ্যাল মিডিয়ায় করলেন পোস্ট

Date:

Share post:

ভারতীয় প্যারা অ্যাথলিট শীতলা দেবীর পারফরম্যান্সে মন কেড়েছে বিশ্বকাপে খেলা ফুটবলার তথা এফসি বার্সেলোনার ফুটবলার জুলস কুন্ডের। ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে নজর কেড়েছেন শীতল দেবী। পদক জিততে পারেননি তিনি। কিন্তু পৌঁছে গিয়েছিলেন বিশ্বরেকর্ডের দোরগোড়ায়। হাত না থাকায় পা দিয়ে যেভাবে তির ছুড়েছেন তাতেই মুগ্ধ ক্রীড়াপ্রেমী মানুষরা।

প্যারিস অলিম্পিক্সে চিলির জুনিগা মারিয়ানার কাছে এক পয়েন্টে হেরেছেন ভারতীয় তিরন্দাজি। মারিয়ানা স্কোর করেছেন ১৩৮। শীতল ১৩৭। এই হারের জন্যই নক আউটে যেতে পারেননি তিনি। বিদায় নিতে হয়েছে। তবে প্রতিযোগিতার শুরুটা ১০ স্কোর দিয়ে করেছিলেন শীতল। শুধু তাই নয় প্যারিস প্যারালিম্পিক্সের প্রথম দিনেই তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ডে রেকর্ড গড়েছিলেন ভারতীয় অ্যাথলিট। প্যারালিম্পিক্সের র‌্যাঙ্কিং রাউন্ডে একটুর জন্য বিশ্বরেকর্ড করতে পারেননি শীতল। তিনি তিরন্দাজিতে কম্পাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগে ৭০৩ স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেন। শীর্ষে রয়েছেন চিনের ওজনুর গিরডি। তিনি স্কোর করেন ৭০৪ । এই মুহুর্তে ভাইরাল শীতল দেবীর ম্যাচের পারফরম্যান্স। পা আর কাঁধের সাহায্যে তির ছুঁড়ে লক্ষ্যভেদ করেন ভারতীয় তিরন্দাজ। আর তাঁর এই প্রতিভায় মুগ্ধ বার্সেলোনার ফুটবলার জুলস কুন্ডে। এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কন্ডে।

আরও পড়ুন- এক ফ্রেমে রোনাল্ডো-বিরাট, সিআরসেভেনের ইউটিউব চ্যানেলি কি কোহলি ? ছবি পোস্ট আরসিবির


 

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...