Thursday, May 21, 2026

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের অভিযান শুরু ভারতের, দল নিয়ে আশাবাদী মানোলো

Date:

Share post:

ইগর স্টিম্যাচের অধ্যায় শেষ। এবার ভারতীয় দলে শুরু মানোলো মার্কেজের যুগ। মানোলো মার্কেজের হাত ধরে আগামিকাল নামছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতের সামনে মরিশাস। অবসর নিয়েছেন সুনীল ছেত্রী। নতুন তরুণ ফুটবলারদের নিয়ে নামবেন তিনি। কোচ মানোলো মার্কেজের তত্ত্বাবধানে প্রথমবার মাঠে নামতে চলেছে ব্লু টাইগার্স। তবে এই টুর্নামেন্টের আগে মাত্র দুটি অনুশীলন পর্বের সুযোগ পেয়েছে ভারতীয় দল। তবে এই নিয়ে কোন অজুহাত দিতে চান না মার্কেজ।বরং এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি হিসাবে ইন্টারকন্টিনেন্টাল কাপ কতটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়েছেন মানোলো। এই ম্যাচে নামার আগে উত্তেজিত ভারত কোচ।

এদিন সাংবাদিক সম্মেলনে মার্কেজ বলেন, “ আমি খুবই উচ্ছ্বসিত। হায়দরাবাদে প্রথম ম্যাচ খেলা আমার কাছে স্পেশাল। আমরা প্রথম ম্যাচের আগে মাত্র দুটি অনুশীলন পর্ব পাবো। কিন্তু আমার মনে হয় নতুন কোচ এবং স্টাফরা দলে যোগ দেওয়ায় দলের মধ্যে ভালো প্রবণতা দেখা যাবে। খেলোয়াড়দের মনোভাবটাই আসল এবং আমি বিশ্বাস করি সেটি খুব ভালো থাকবে। সূচি আমরা নিয়ন্ত্রণ করতে পারবনা। অজুহাতের বিষয় নয়। আমরা গতকাল অনুশীলন করেছি, আমরা আজ অনুশীলন করব এবং আগামীকালের জন্য প্রস্তুত থাকব।”

এর পাশাপাশি মানোলো জানিয়েছেন, “সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে খেলার আসল লক্ষ্য হল এশিয়ান কাপ কোয়ালিফায়ার, যা মার্চ মাসে শুরু হবে। মাত্র দুটি অনুশীলন পর্বে দলে ব্যাপক পরিবর্তন করা কঠিন। আমাদের দলে সাত-আটটি ভিন্ন দলের ফুটবলার রয়েছেন। প্রতিটি দলের খেলার ধরণ ভিন্ন। কিন্তু আমরা মাঠে নামব ১১ জন খেলোয়াড় নিয়ে এবং আমরা চেষ্টা করব ভালো খেলার। ফলাফল যাই হোক তা জাতীয় দলের আসল পরিস্থিতি বিচার করবেনা।“

আরও পড়ুন- প্যারিস প্যারালিম্পিক্সে ফের সোনার ভারতের, সোনা জয় নীতেশ কুমারের


 

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...