Thursday, May 14, 2026

নবাবের শহরে ডার্বি জয় মোহনবাগানের, টাইব্রেকারের হারাল ইস্টবেঙ্গলকে

Date:

Share post:

নবাবের শহর লখনউয়ে ডার্বি জিতল মোহনবাগান। সোমবার উত্তরপ্রদেশের লখনউয়ে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান। কে ডি সিং বাবু স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজক ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র হওয়ার পর, টাইব্রেকারে ৩-২ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় সবুজ-মেরুন শিবির।

সামনেই আইএসএল বলে কলকাতার দুই প্রধান নিজেদের রিজার্ভ টিমকে লখনউ পাঠিয়েছিল। যদিও খেলার শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথম মিনিটেই সুহেল ভাটের গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ১৮ মিনিটে সুহেলের গোলেই এগিয়ে গিয়েছিল মোহনবাগান। যদিও ৭১ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নামা আশিকের গোলে ১-১ করে দিয়েছিল ইস্টবেঙ্গল। খেলার বাকি সময় আর কোনও গোল হয়নি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শ্যুটআউটে।

আরও পড়ুন- প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে , রুপো জয় তুলসীমতীর, ব্রোঞ্জ জয় মনীষা রামাদাসের


Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...