Friday, May 15, 2026

আজ বিধানসভায় ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড’ বিল পেশ রাজ্যের

Date:

Share post:

বাড়ছে ধর্ষণের (Rape) মতো অপরাধ, প্রশ্নের মুখে নারী সুরক্ষা। দেশজুড়ে ক্রমবর্ধমান এই সামাজিক ব্যাধি রোধে কড়া আইনের পক্ষে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই জন্য আইন আনার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। আজ বিধানসভার বিশেষ অভিবেশনে ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড’ (Aparajita women and Child) বিল পেশ করা হবে। যেখানে ধর্ষণের অপরাধীর ১০ দিনের মধ্যে ফাঁসি হওয়ার কথা উল্লেখ করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি অ্যাসিড হামলার ক্ষেত্রেও কঠোর আইন আনার পথে রাজ্য।

মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা। টানা ধর্না চলবে।” এই আইনের পক্ষে সওয়াল করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে এই আইন আনতে প্রয়োজনে নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগের কথাও বলেন তিনি। সোমবার বিধানসভায় ‘অপরাজিতা উইম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিন্যাল লস সংশোধনী বিল ২০২৪’ বিলের খসড়া বিধায়কদের মধ্যে বণ্টন করা হয়েছে। আজ দু’ঘণ্টা এই নিয়ে আলোচনা হওয়ার কথা। যেখানে নিজের বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতাও। এবার রাজ্য বিধানসভায় বিল পাশের পরে রাষ্ট্রপতির অনুমোদন মিলবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।


Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...