Thursday, June 4, 2026

খেলার জগত থেকে রাজনীতির ময়দানে, কংগ্রেসে যোগ দিলেন বিনেশ-বজরং

Date:

Share post:

সব জল্পনার অবসান।এবার খেলার ময়দান থেকে রাজনীতির ময়দানে পা রাখলেন ভারতের দুই কুস্তিগির বিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া।রাহুল গান্ধীর সঙ্গে নয়াদিল্লিতে তারা দেখা করেন।তারা কংগ্রেসে যোগ দেওয়ায় আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচন অন্য মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহালমহল। আগামী মাসের হরিয়ানা বিধানসভা নির্বাচনে দু’জনেই কংগ্রেসের প্রার্থী হচ্ছেন।৫ অক্টোবর ৯০ আসনের হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ।

আসলে হরিয়ানার বর্তমান শাসকদল বিজেপিকে টক্কর দিতে আম আদমি পার্টির সঙ্গে জোট নিয়ে প্রস্তাব দিয়েছেন স্বয়ং রাহুল গান্ধী।যদিও আপের সঙ্গে জোট নিয়ে সংশয় প্রকাশ করেছে হরিয়ানার একাধিক কংগ্রেস নেতা। জানা গিয়েছে, হরিয়ানায় ১০টি আসনে লড়তে চায় আপ। তবে কংগ্রেস নেতৃত্ব সাতটির বেশি আসন দিতে রাজি নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে এই দুই তারকা কুস্তিগির কংগ্রেসে যোগ দেওয়ায় হাত শিবিরের শক্তি বাড়ল।এর ফলে আপের সঙ্গে আসনরফা নিয়ে কংগ্রেসের সুবিধা হবে।আদৌ তা কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...