Saturday, May 16, 2026

দায়িত্ব নিয়েই সচিব-ডিএমদের সঙ্গে বৈঠক নতুন মুখ্যসচিবের

Date:

Share post:

মুখ্যসচিব পদে দায়িত্বে আসার পর সমস্ত দফতরের সচিব ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মনোজ পন্থ। প্রশাসনিক পরিষেবা নিয়ে আধিকারিকদের কাছে বিশেষ আর্জি জানালেন তিনি। যাতে মানুষের মধ্যে ক্ষোভ, অভিযোগ তৈরি না হয়, বুধবারের বৈঠকে সকলকে তা নিশ্চিত করতে বলেন মুখ্যসচিব মনোজ পন্থ।

মুখ্যসচিব জানান, যে কোনওরকম সমস্যা এবং বিপদ নিয়ে মানুষ এলে, তাঁদের পাশে দাঁড়াতে হবে। সরকারের জনহিতকর প্রকল্পের সুবিধা সব উপভোক্তারা ঠিক মতো পাচ্ছেন কি না, তা নজরে রাখতে হবে। ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প জরুরি ভিত্তিতে শেষ করতে হবে। ওই বৈঠকেই আবাসযোজনা নিয়ে ফের সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩-এ এই সমীক্ষা হয়েছিল। তা আরও একবার করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

উল্লেখ্য, কেন্দ্র এই প্রকল্পে টাকা না দিলে রাজ্যই দেবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী কী প্রকল্প রূপায়ণ বাকি আছে, তার বিস্তারিত তথ্য চেয়েছেন মুখ্যসচিব। সচিবদের জুনিয়র ও সিনিয়রের মধ্যে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। যাতে প্রশাসনিক কাজে ভুল-ত্রুটি না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে।

আরও পড়ুন- গাড়ি বাতিলের সময়সীমা বাড়ানোর আর্জি, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...