Saturday, May 16, 2026

ভারত ছাড়তে হতে পারে তসলিমাকে! উদ্বেগে দিন কাটছে লেখিকার

Date:

Share post:

চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে বাংলাদেশের (Bandgladesh) বির্তকিত লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin)। তবে বিষয়টি বাংলাদেশের অস্থিরতা বা তার পরবর্তী অবস্থার জন্য নয়। মূলত ভারতে থাকা নিয়ে আশঙ্কায় ভুগছেন ‘নির্বাসিত’ লেখিকা। ১৯৯৪ সালে বাংলাদেশ ছেড়ে আসার পর ভারতেই বেশি সময় থেকেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। তবে এবার বেশ আশঙ্কার মধ্যেই রয়েছেন তিনি। কারণ গত জুলাই মাসে তাঁর রেসিডেন্স পারমিটের মেয়াদ ফুরিয়েছে। রিনিউ কবে হবে, তা এখনও জানা যায়নি।বাংলদেশ থেকে নির্বাসিত লেখিকা বর্তমানে সুইডেনের নাগরিক। ২০০৪ থেকে ২০০৭ সাল পযর্ন্ত কলকাতাতেই থাকতেন ‘সেই সব অন্ধকারে’র লেখিকা। কিন্তু আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধ হওয়ার পর মৌলবাদীদের হুমকিতে বাংলা ছাড়তে হয় তাঁকে। এরপর জয়পুরে থাকতেন, পরে দিল্লির বাসিন্দা হন তিনি।বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পর ভারতে দীর্ঘকালীন রেসিডেন্ট পারমিট পেয়েছিলেন তাসলিমা নাসরিন (Taslima Nasrin)। যা প্রতিবার রিনিউ হয়ে আসছিল। কিন্তু এবার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তা রিনিউ না হওয়া চিন্তায় পড়েছেন লেখিকা। এক সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি যদি পারমিট না পাই, নিশ্চিত ভাবেই মারা যাব। আমি এমন অবস্থায় রয়েছি যে কোথাও যাওয়ার জায়গাই নেই।”

বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি সেই কারণেই পারমিট রিনিউ সমস্যা? এই বিষয়ে লেখিকা বলেন “বাংলাদেশ ও সেখানকার রাজনীতির সঙ্গে আমার তো কোনও যোগই নেই। আমি এখানে সুইডেনের নাগরিক হিসাবেই থাকি। আর আমার পারমিট বাতিল হয়েছে বাংলাদেশ বিতর্ক শুরুর আগে।” পাশাপাশি তিনি জানান ২০১৭ সালেও প্রযুক্তিগত সমস্যার কারণে এমনই এক পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি।










Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...