Thursday, May 7, 2026

আজ নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন পুলিশ কমিশনারও

Date:

Share post:

হাই ভোল্টেজ সোমবারের সকাল থেকেই খবরের শিরোনামে আর জি কর হাসপাতাল (RG Kar Medical College and Hospital) এবং সুপ্রিম শুনানি। এসবের মাঝেই আজ নবান্ন (Nabanna) সভাগৃহে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bandopadhyay)। ‘অপরাজিতা’ বিল পাশের পরে এটাই প্রথম প্রশাসনিক বৈঠক। সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী , সচিব-সহ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajib Kumar), এডিজি আইন–শৃঙ্খলা মনোজ ভার্মা (Manoj Verma), কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে (Vineet Goyel) উপস্থিত থাকবেন বলে খবর।

আর জি করের (RG Kar Medical College and Hospital incident) ঘটনার পরেই ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনতে বিধানসভায় পাশ হয়েছে ‘অপরাজিতা’ বিল। রাষ্ট্রপতির কাছে সেটি পাঠানো হয়েছে। তিনি সই করলে আইনে পরিণত হবে বিলটি। ভারতীয় ন্যয় সংহিতার সঙ্গে ‘অপরাজিতা’ কোথাও সংঘাত ঘটছে কি না, কীভাবে সেটি প্রয়োগ করা যায়- সেই বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কোনও প্রকল্পে কতটা কাজ হয়েছে মন্ত্রীদের কাছ থেকে তারও জবাবদিহি চাইতে পারেন মমতা। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা এবং পরবর্তী আন্দোলন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে মেগা প্রশাসনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।


Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...