Thursday, May 7, 2026

আজ দিনভর মেঘলা আকাশ, বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি বাড়বে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের (Weather Department) কর্তারা বলছেন বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ওড়িশা বাংলা উপকূলের দিকে এগিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই পুরীর (Puri) কাছাকাছি স্থলভাগে প্রবেশ করবে। ফলে এদিন বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৮৭ শতাংশ।দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও।


Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...