Tuesday, April 14, 2026

আরজি করে কেন্দ্রীয় বাহিনীর জন্য সবরকমের ব্যবস্থার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

আরজি কর কাণ্ডের পর, স্বাধীনতা দিবসের আগের রাতে ঘটনাস্থলের কাছে তছনছ করে দুষ্কৃতীরা।এরপরই হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।যদিও সোমবার দেশের সর্বোচ্চ আদালতে সিবিআই অভিযোগ করে, সেই বাহিনীকে ঠিকমতো মোতায়েন করা, কাজে লাগানো এবং মহিলা জওয়ান সহ অন্য জওয়ানদের সঙ্গে রাজ্য সহযোগিতা করছে না।রাজ্যের আইনজীবী কপিল সিবাল স্পষ্ট জানান, এই অভিযেগ মোটেই ঠিক নয়।রাজ্য বাহিনীর জন্য সবরকমের ব্যবস্থা করেছে।এরপরেও শীর্ষ আদালত এদিন দুপুরের মধ্যে রাজ্যকে বাহিনী মোতায়েনের বিষয়ে সতর্ক করে দিয়েছে।সুপ্রিম কোর্ট রাজ্যকে জানিয়েছে, আরজি কর হাসপাতালের ভিতরে এবং প্রয়োজনে খুব কাছাকাছি সিআইএসএফ জওয়ানদের থাকার ব্যবস্থা করতে হবে। জওয়ানদের মধ্যে অনেক মহিলা আছেন, তাদের জন্য সুবন্দোবস্ত করতে হবে।

সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই কেন্দ্রীয় বাহিনীর থাকার বিষয়টি গোচরে আনে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তিন কোম্পানি মহিলা বাহিনী রয়েছে।অথচ তাদের পর্যাপ্ত থাকার ব্যবস্থা করা হয়নি। প্রতিদিন তাদের হাসপাতালে যেতে-আসতে প্রায় দু-ঘণ্টা সময় ব্যয় হয়। যদিও রাজ্য সেকথা মানতে চায়নি।সিবাল বলেন, রাজ্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে।দুপক্ষের বক্তব্য শোনার পর, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, সিআইএসএফের জন্য প্রয়োজনীয় সামগ্রী আজকের মধ্যেই ব্যবস্থা করতে হবে। দ্রুত এই নির্দেশ কারযকর করতে বলা হয়েছে।











 

Related articles

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত একাধিক, আহত বহু

ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (power plant explosion)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে কমপক্ষে ৯...

কোচবিহারে এবার ৯-এ ৯, শাহের মিথ্যাচার মনে করিয়ে চ্যালেঞ্জ অভিষেকের

কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপির মিথ্যাচারের একাধিক উদাহরণ স্মরণ করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশাল র‍্যালি শেষে তিনি বলেন, ২০১৯...

শমীকের হেলিকপ্টারের দাপটে উড়ল চাল! তীব্র কটাক্ষ তৃণমূলের

একদিকে বাংলাকে (West Bengal) সুরক্ষিত করতে 'বাংলার বাড়ি' (Banglar Bari) দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে হেলিকপ্টারের...