Saturday, March 14, 2026

আত্মহত্যা করতে এসে রেল লাইনে ঘুম কিশোরীর! তারপর যা হল…

Date:

Share post:

এমনও হয়! প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে এসেছিলেন কিশোরী। কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে লাইনের উপরেই শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এবার হয়তো ভাবছেন ট্রেন এলেই ভবলীলা সাঙ্গ হবে ওই কিশোরীর। কিন্তু ট্রেন এলো ঠিকই, কিন্তু আত্মহত্যা করা আর হল না! রোমাঞ্চকর এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও ওই ঘটনার সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারি এলাকায়। প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরী এসেছিল আত্মহত্যা করতে। তবে দীর্ঘক্ষণ কোনও ট্রেন না আসায় রেল লাইনে শুয়ে ঘুমিয়ে পড়ে ‘মনভাঙা’ কিশোরী। পরনে চুড়িদার। পিঠে রয়েছে ব্যাগ। সেই মুহূর্তেই ওই রেল লাইনে দিয়ে মোতিহারি থেকে মুজাফফরপুর যাচ্ছিল একটি ট্রেন। দূর থেকে ওই ছাত্রীকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পান ড্রাইভার। কিন্তু ট্রেনের আওয়াজেও ঘুম ভাঙে না ওই কিশোরীর। সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান চালক। আপৎকালীন ব্রেক কষেন তিনি। এরপর ট্রেন থেকে নেমে কিশোরীকে ডেকে তোলেন খোদ ট্রেন চালকই। মৃত্যুপণ করে আসা কিশোরী এবার বসে পড়ে রেল লাইনে। ফিরবে না কিছুতেই। ওই অবস্থায় তাঁকে কার্যত কোলপাঁজা করে লাইন থেকে নামিয়ে নিয়ে যান স্থানীয়রা। শেষ পর্যন্ত ওই কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন- ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে লিলুয়ার শুভঙ্কর, আর্থিক সমস্যা মেটালেন TMC যুবনেতা কৈলাস মিশ্র

 

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...