Saturday, March 14, 2026

টলিপাড়ার যৌন হেনস্থা রুখতে বিশেষ তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

হেমা কমিটির (Hema Committe) আদলে এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও বিনোদুনিয়ার অভিনেত্রীদের যৌন হেনস্থা রুখতে নতুন কমিটি গঠন। মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) সাক্ষাতের পর এই খবর আসায় অনেকেই মনে করছেন যে ‘অরাজনৈতিক’ কমিটি গঠনের প্রস্তাব নিয়েই মুখ্যমন্ত্রীর (CM) সঙ্গে দেখা করেন টলিউডের ‘ফাটাফাটি’ অভিনেত্রী। নিরাশ করেননি মমতাও।

কিছুদিন আগেই নিজেদের ইন্ডাস্ট্রির যৌন হেনস্থার অভিযোগ তুলে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন ঋতাভরী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। এরপরই সদর্থক পদক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে (Nabanna) বৈঠক সেরে বেরিয়ে অভিনেত্রী জানান, ‘দিদির কাছে হেমা কমিটির ধাঁচের কমিটি তৈরির অনুরোধ করেছিলাম। আমি যখন পাপুয়া নিউ গিনিতে ছিলাম উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আজকে আলোচনা হল।’ ঋতাভরী জানান, এক প্রাক্তন চিফ জাস্টিস, একজন আইনজীবী, এক মনোবিদ-সহ পাঁচ সদস্যের অরাজনৈতিক কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হেমা কমিটির রিপোর্ট ভাল ভাবে স্টাডি করার জন‌্য পাঁচজন মন্ত্রীকেও দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী বলছেন তাঁর অনুরোধ ছিল যেন সরকারি সদস্য বা ইন্ডাস্ট্রির কেউ এই কমিটিতে না থাকেন। কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দল রং নির্বিশেষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, দুই খ‌্যাতনামা প্রযোজকের বিরুদ্ধেও নাকি অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। যদিও ঋতাভরী এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।


spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...