Tuesday, May 5, 2026

রাজনৈতিক মতবিরোধ সত্ত্বেও ‘অন্তর্দৃষ্টি’কে কুর্নিশ, ইয়েচুরির প্রয়াণে বার্তা অভিষেকের

Date:

Share post:

দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক লড়াইয়ে বিরোধী I.N.D.I.A. জোটে তৃণমূলের পাশাপাশি বাম নেতৃত্বদের মধ্যে প্রথম সারিতে থাকতেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। বৃহস্পতিবার তাঁর প্রয়াণে গত কয়েক বছরে তাঁর সঙ্গে রাজনৈতিক বৈঠকের কথা স্মরণ করে শোক প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলের।

I.N.D.I.A. জোটের বৈঠকে দিল্লিতে লোকসভা নির্বাচনের পরেও তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। এক টেবিলে দেশের বিরোধী রাজনীতিকদের সঙ্গে উপস্থিত থাকতেন সিপিআইএম সম্পাদক সীতারাম ইয়েচুরিও। রাজনৈতিক আদর্শগত মত পার্থক্যকে সরিয়ে রেখে সেই একসঙ্গে লড়াইয়ের দিনকেই স্মরণ অভিষেকের। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বর্ষীয়ান সিপিআইএম (CPIM) নেতা সীতারাম ইয়েচুরিজির প্রয়াণে দুঃখিত। রাজনৈতিক আদর্শগত পার্থক্য থাকলেও, গত কয়েক বছরে বিরোধীদের কয়েকটি বৈঠকে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তাঁর সারল্য, নাগরিক নীতির বিষয়ে অগাধ জ্ঞান এবং সংসদীয় বিষয়গুলিতে গভীর অন্তর্দৃষ্টি অত্যন্ত স্মরণীয়। তাঁর পরিবার, সঙ্গী ও তাঁর অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

পলিট ব্যুরোর (Polit Bureau) পক্ষ থেকে জানানো হয়, শনিবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয় এ কে গোপালন ভবনে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শায়িত থাকবে সীতারাম ইয়েচুরির মরদেহ। বেলা ১১টা থেকে বিকাল ৩টে পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানানো হবে। এরপর দিল্লির এইমসে (AIIMS Delhi) নিয়ে যাওয়া হবে তাঁর দেহ, যেখানে তাঁর দেহদানের অঙ্গীকার করা রয়েছে।

জোটের অন্যান্য সদস্যদের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয় ইয়েচুরির প্রয়াণে। রাহুল গান্ধী (Rahul Gandhi) শোকবার্তায় জানান, “ইয়েচুরিজি একজন বন্ধু ছিলেন। দেশের প্রতি গভীর বোধসম্পন্ন ব্যক্তি যিনি ইন্ডিয়ার চিন্তাধারার রক্ষক ছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনাগুলির অভাব অনুভব করব।” শোক প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। ছাত্রজীবন থেকে এমার্জেন্সির সময় যেভাবে আন্দোলনে সামিল ছিলেন বর্ষীয়ান বাম নেতা, তা স্মরণ করে শ্রদ্ধা জানান ডিএমকে নেতা। এছাড়াও ইয়েচুরির শ্রমজীবী মানুষ, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়, সাম্য ও প্রগতিশীল চিন্তাভাবনা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে বলেও বার্তা দেন স্ট্যালিন।

Related articles

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...

উধাও ডিসি শান্তনু, জারি লুক আউট নোটিশ

কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহুদিন ধরেই তিনি উধাও। নিখোঁজ ডিসিপি...