Tuesday, March 10, 2026

সুপার সিক্সের ম্যাচে কাস্টমসকে ৪-১ উড়িয়ে দিলো ইস্টবেঙ্গল

Date:

Share post:

কলকাতা লিগে দুরন্ত ফর্ম ইমামি ইস্টবেঙ্গলের। গ্রুপ পর্বে একটাও ম্যাচ না হেরে সুপার সিক্সে উঠেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই ফর্মই ধরে রাখল সুপার সিক্সে। জয় দিয়ে সুপার সিক্সের অভিযান শুরু করল বিনো জর্জের দল। এদিন কাস্টমসকে উড়িয়ে দিলো ৪-১ গোলে। জোড়া গোল পিভি বিষ্ণুর।একটি করে গোল শ্যামল বেসরা এবং আদিলের।

ম্যাচে এদিন প্রথম থেকে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই চললেও, ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। ২৭ মিনিটে গোল করেন কাস্টমসের রবি হাঁসদা। তবে এক গোল খাওয়ার পর থেকে দুরন্ত কামব্যাক করেন সায়নরা। একের পর এক আক্রমণ চালাতে থাকে বিনো জর্জের দল। যার ফলে ম্যাচের ৪৫ মিনিটে সমতা ফেরায় লাল-হলুদ। গোল শোধ করে সমতা ফেরান শ্যামল বেসরা। এর ঠিক দুমিনিটের মধ্যে ফের গোল করে ইস্টবেঙ্গল। দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন পিভি বিষ্ণু। ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে লাল-হলুদ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল।যার ফলে ৫১ মিনিটে ফের এগিয়ে যায় লাল-হলুদ।ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেন বিষ্ণু। এরপর ম্যাচের শেষদিকে এসে ৭৪ মিনিটে ৪-১ করে ইস্টবেঙ্গল। লাল-হলুদের গোলটি করেন আদিল। এদিন ইস্টবেঙ্গল ম্যাচজুড়ে অসাধারণ ফুটবল খেললেও অজস্র গোলের সুযোগ নষ্ট বিনো জর্জের দল।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচে নামতে তৈরি লাল-হলুদ, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের

 

spot_img

Related articles

গান থামিয়ে চোখে জল, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি!

মঞ্চে গান গাইতে উঠে হঠাৎ করে কেঁদে ফেললেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। কী এমন হলো যার জন্য সদা...

একদিনের বিশ্বকাপের প্ল্যান শুরু গম্ভীরের, ব্লু-প্রিন্টে আছেন রোহিত-বিরাট?

পর পর দু, বার টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ(ODI World Cup...

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...