Saturday, April 4, 2026

পলিগ্রাফির পর নারকো টেস্ট? ধর্ষণ-খুন তদন্তে ‘ব্রেক থ্রু’ হাতড়াচ্ছে CBI

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনার এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও কোন কুলকিনারা করতে পারিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার হওয়ার সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) বয়ানের সত্যতা যাচাই করতে পলিগ্রাফ টেস্ট করেছিল সিবিআই (CBI) । কিন্তু তাতে কোনও প্রমাণ মেলেনি। এবার অভিযুক্তের নারকো টেস্ট (Narco test) করার অনুমতি চেয়ে শিয়ালদহ কোর্টে আবেদন করলো তদন্ত করেই সংস্থা। অর্থাৎ তদন্তে দিশা দেখাতে সম্পূর্ণ ব্যর্থ সিবিআই। গত ৯ সেপ্টেম্বরে। তারা সুপ্রিম কোর্টে কী স্ট্যাটাস রিপোর্ট জমা দিল এবার তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তদন্তভার হাতে নেওয়ার পর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, চার জুনিয়র ডাক্তার সহ সব মিলিয়ে একশোর বেশি লোকের বয়ান রেকর্ড করেছে CBI। কিন্তু এখনও পর্যন্ত প্রকৃত ঘটনাস্থল কোথায়, সেব্যাপারেই তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি। সঞ্জয়, সন্দীপ সহ ৮ জনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ দাবি করেন, তরুণীর মৃত্যুর খবর পেয়েছিলেন চেস্ট মেডিসিনের এক অধ্যাপকের কাছ থেকে। সেমিনার হলে কী হয়েছে জানা নেই! আবার সঞ্জয় লাই ডিটেক্টর টেস্টে সাফ জানিয়ে দেয়, সে খুন ও ধর্ষণের ঘটনা ঘটায়নি। ফলে এখনও কিছু বুঝে উঠতে পারছেন না সিবিআই আধিকারিকরা। ধর্ষণ খুন কাণ্ডে লাগাতার জেরা আর জিজ্ঞাসাবাদে কোন তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সিবিআই। কার্যত অন্ধকারে একের পর এক তির ছুড়ে চলেছেন তাঁরা। এবার সঞ্জয়ের বয়ানে অসংগতির কথা জানিয়ে আদালতে নারকো পরীক্ষার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে খবর।


Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...