Tuesday, June 23, 2026

মালাইকার বাবার মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আনল পুলিশ!

Date:

Share post:

বাড়ির ছতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে অভিনেত্রী মালাইকা আরোরার (Malaika Arora) বাবা অনিল মেহতার (Anil Mehta) । বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কথা মনে এলেও মৃত্যু ঘিরে ধোঁয়াশা বাড়ছিল। এবার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনলো পুলিশ (Police)।

যখন দুর্ঘটনাটি ঘটে তখন মালাইকা শহরে ছিলেন না। খবর পাওয়া মাত্র দ্রুত প্রাক্তন শ্বশুরের বাড়িতে পৌঁছন আরবাজ খান(Arbaz Khan)।পরে একে একে অমৃতা-সহ বলিউডের বহু সেলেব সেখানে উপস্থিত হন। সেলিম- সোহেলের মতো মালাইকার পাশে দাঁড়াতে পৌঁছে যান অর্জুন কাপুরও (Arjun Kapoor)। পুলিশকে অভিনেত্রীর মা জয়েস জানান, অনিলের সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও শেষ কয়েক বছর ধরে তাঁরা একসঙ্গেই থাকতেন। হঠাৎ করে এই ঘটনায় রীতিমতো বিস্মিত তিনি। বলিউডের ‘মুন্নি’ এই নিয়ে কোন মন্তব্য করেননি। গত বুধবার সকালের এই ঘটনার পর দুপুরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মুম্বই পুলিশ। রিপোর্ট বলছে শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। পুলিশের তরফে জানানো হয়েছে, আঘাতের কারণেই মৃত্যু হয়েছে মালাইকার বাবার।


Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...