Monday, June 22, 2026

পিছিয়ে গেল মারাদোনার চিকিৎসকদের বিরুদ্ধে মামলার শুনানি

Date:

Share post:

ফের পিছিয়ে গেল প্রয়াত প্রাক্তন ফুটবলার দিয়েগো মারাদোনার চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগের মামলার শুনানি। এই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল অক্টোবরে। তবে তা জানা যাচ্ছে, পরের বছর মার্চ মাসে হবে সেই শুনানি। এমনটাই জানিয়ে দিল আর্জেন্তিনার একটি আদালত।জানা যাচ্ছে, শুনানি শুরু হওয়ার কথা ১১ মার্চ থেকে ।

মারাদোনার মৃত্যুর পর, মারাদোনার চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে। আর্জেন্তিনার আপিল আদালত জানায়, মারাদোনাকে যে চিকিৎসক দেখছিলেন এবং নার্স-সহ ছ’জনের বিরুদ্ধে শুনানি শুরু হবে। আর এক নার্স জিসেলা দাহিয়ানার শুনানি আলাদা করে হবে। প্রত্যেকের বিরুদ্ধে মারাদোনার চিকিৎসায় অবহেলার অভিযোগ রয়েছে। সেই মামলার শুনানি ২ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে এদিন আর্জেন্তিনার এক আদালত তা পিছিয়ে দেয়। এর আগে মে থেকে অক্টোবরে শুনানি পিছোনো হয়েছিল।

মারাদোনার মৃত্যুর পরের বছর আর্জেন্তিনার এক সরকারি আইনজীবী অভিযোগ করেন, ঠিকঠাক চিকিৎসা এবং দেখভাল না হওয়ার ফলে মারাদোনার মৃত্যু হয়। তিনি চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছিলেন। তার পরেই মামলা দায়ের করা হয় চিকিৎসকের বিরুদ্ধে।


Related articles

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...