Sunday, March 15, 2026

মহাকাশ থেকেই দিতে চান ভোট! ‘হ্যাপি প্লেস’ থেকে জানালেন সুনীতা

Date:

Share post:

আট দিনের যাত্রা এখন আট মাসের অপেক্ষা! এখনো ঠিক হয়নি ফেরার দিনক্ষণও। কিন্তু তাতে একটুও দুঃখ নেই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের। বরং মহাকাশ নিয়ে তাঁর ভালোবাসার কথা জানিয়ে আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছাপ্রকাশ করেছেন সুনীতা।

প্রসঙ্গত, গত ৫ জুন ফ্লোরিডা থেকে উড়েছিল সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুল মহাকাশ যান। তৃতীয়বারের জন্য মহাকাশ অভিযানে গিয়েছেন সুনীতা। সঙ্গে ছিলেন সহচারী ব্যারি বুচ উইলমোরও। আটদিনের অভিযান শেষ করে ফের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাদের। কিন্তু সেই আটদিন এখন আট মাসের অপেক্ষা। গতকাল রাতে তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল নাসা। সেই সাংবাদিক বৈঠক থেকেই সুনীতা জানিয়েছেন, মহাকাশ থেকেই আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে চান তিনি। বিশেষ ব্যালটের ব্যবস্থা করার অনুরোধ করেছেন সুনীতা।

৮ দিনের কথা মাথায় রেখে গিয়ে ৮ মাস। বিষয়টি জানতে পেরে কী মনের অবস্থা কেমন ছিল? সে বিষয়ে বলতে গিয়ে সুনীতা বলেন, ‘আমি একটু নার্ভাস ছিলাম। মাথার পিছনে আসলে সেসময় চলছিল আমার পরিবারের সঙ্গে কী কী প্ল্যানিং ছিল। মায়ের সঙ্গে সময় কাটানোর কথা ছিল… কিন্তু সবাইকে দেখে আমরা নিজেদের প্রস্তুত করে ফেলি।’ এছাড়াও সুনীতা বলেন, ‘আমেরিকার নাগরিক হিসেবে ভোটপর্বে যোগদান একটা বিরাট কর্তব্য। আমরা স্পেস স্টেশন থেকেই ভোট দেব।’

আরও পড়ুন- চাঞ্চল্যকর তথ্য CBI-র হাতে, অভিশপ্ত রাতে তিলোত্তমাকে সেমিনার রুমে টেনে নিয়ে যাওয়া হয়!

 

spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...