Friday, May 15, 2026

উত্তাল সমুদ্রে বাংলাদেশি ট্রলারডুবি, ১২ জন মৎস্যজীবীকে বাঁচালেন ভারতীয়রা

Date:

Share post:

গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল। মাঝসমুদ্রে একটি বাংলাদেশি ট্রলার ডুবে যায়। ডুবে-যাওয়া সেই ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। এফবি পারমিতা নামক একটি ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা উপকূলে ফেরার সময় দেখতে পান বেশ কয়েকজন সমুদ্রে ভাসছেন। তাঁদের উদ্ধার করেন ভারতীয় মৎস্যজীবীরা। উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী।

বাংলাদেশের পটুয়াখালি এলাকার বাসিন্দা। বুধবার তাঁদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা বাংলাদেশি মৎস্যজীবীরা ভাসতে ভাসতে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশি ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করে পাথরপ্রতিমার ফেরিঘাটে নিয়ে আসেন। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথরপ্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে একজন মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছেন। বাংলাদেশি মৎস্যজীবীরা জানান, ভারতীয় মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার না করলে তাঁরা জীবন ফিরে পেতেন না। বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করে নতুন পোশাক ও শুকনো খাবারের ব্যবস্থা করেন এপার বাংলার মৎস্যজীবীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার মৎস্যজীবীরা পাথরপ্রতিমায় নামেন। রবিবার তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।

আরও পড়ুন- জেলমুক্তির পরেই ‘পদত্যাগে’র রাজনীতি! কেজরির পক্ষে মুখ খুললেন অভিষেক সাংভি

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...