Thursday, May 14, 2026

আনোয়ারকে নিয়ে জট অব্যাহত, মঙ্গলবার ফের শুনানি

Date:

Share post:

কাটল না জট। আনোয়ার আলিকে নিয়ে জট অব্যাহত। প্লেয়ার স্ট্যাটাস কমিটির অপেশাদারিত্বে শুনানি স্থগিত করে দেওয়া হয়। ফের শুনানি মঙ্গলবার। ইস্টবেঙ্গলে সই করার আগে আনোয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে সেদিনই সিদ্ধান্ত। আপাতত ভারতীয় ডিফেন্ডারকে লাল-হলুদ জার্সিতে ম্যাচ খেলার জন্য মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দিল্লি হাইকোর্টের নির্দেশেই শনিবার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে শুনানি ছিল। পিএসসি-কে নতুন করে আনোয়ার, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র আবেদন শুনতে বলেছিল আদালত। এদিন শুনানিপর্ব প্রথমে ৩০ মিনিট দেরিতে শুরু হয়। এরপর পিএসসি-র ডেপুটি চেয়ারম্যান গাড়িতে ভ্রমণের মধ্যেই মিটিং পরিচালনা করতে থাকেন। কিন্তু এভাবে সভা পরিচালনা অপেশাদারিত্ব ও নিয়মবিরুদ্ধ। তাই আইনজীবীদের পরামর্শে সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যা নিয়ে পরে ক্ষোভ উগরে দেন দিল্লি এফসি-র কর্তা রঞ্জিৎ বাজাজ।

দিল্লি ও ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, আনোয়ার ইস্টবেঙ্গলেরই। কারণ, আদালত আনোয়ারের উপর থেকে নির্বাসন ও জরিমানার শাস্তি-সহ পিএসসি-র আগের রায়টাই খারিজ করে দিয়েছে। তাঁদের আরও দাবি, সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমেও (সিআরএস) আনোয়ার ইস্টবেঙ্গলের। মোহনবাগান আবার ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে, পিএসসি-র আগের রায় যখন বাতিল করা হয়েছে তখন সিআরএসে আনোয়ারকে মোহনবাগানের খেলোয়াড় হিসেবে দেখানো হোক।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা ইস্টবেঙ্গলের, বিএফসির কাছে হারল ১-০ গোলে


 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...