Saturday, June 27, 2026

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে হঙ্কার বাংলাদেশ অধিনায়কের , কী বললেন তিনি ?

Date:

Share post:

১৯ সেপ্টম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ভারতের মাটিতে হবে দুটি টেস্ট। আর টেস্টে সিরিজের নামার আগে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হুঙ্কার বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতে পা রাখার আগে শান্ত জানান, ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ জয় লক্ষ্য তাদের।

এই নিয়ে রবিবার ঢাকায় প্রাক সফর সাংবাদিক বৈঠক ছিল বাংলাদেশের। সেখানেই শান্ত বলেছেন, “একটা কঠিন সিরিজ হতে চলেছে আমাদের কাছে। তবে পাকিস্তান সিরিজের পর বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ভারতে যাচ্ছি। গোটা দেশের আত্মবিশ্বাস রয়েছে। আমাদের কাছে প্রতিটা সিরিজই একটা সুযোগ। দুটো টেস্টেই জিততে চাই। তার জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। নিজেদের কাজটা ঠিক করে করতে পারলে সেটা অসম্ভব নয়। ” এখানেই না থেমে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, “ আমরা পাঁচটা দিনই ভাল খেলতে চাই। টেস্ট ম্যাচের শেষ সেশন পর্যন্ত খেলা টেনে নিয়ে যেতে চাই। তখন ম্যাচ যে কোনও দিকে গড়াতে পারে। ভারতে প্রথমবার জেতার সুযোগ রয়েছে আমাদের কাছে। জয়ের ভাবনা নিয়েই খেলতে নামবে। তবে খুব বেশি দূরের কথা ভাবছি না। পাঁচ দিন ভাল খেলাই লক্ষ্য।”

সম্প্রতি পাকিস্তানের মাটিতে দু’টি টেস্ট জেতার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে বাংলাদেশের। সেটা কাজে লাগিয়েই ভারতকে বেগ দিতে চান শাকিব আল হাসান, শান্তরা।

আরও পড়ুন- চোট নিয়েই ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ, জানালেন নিজেই


Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...