Saturday, April 18, 2026

বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই নজির বুমরাহ-এর, কি রেকর্ড গড়লেন তিনি ?

Date:

Share post:

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। চেন্নাইয়ে বসছে এই টেস্ট ম্যাচের আসর। আজ দ্বিতীয় দিন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭৬ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান যশপ্রীত বুমরাহ। একাই নেন চার উইকেট। আর উইকেট নিতেই নজির গড়েন ভারতীয় তারকা বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করলেন বুমরাহ। এদিন ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করতে বুমরাহ-এর দরকার ছিল ৩ উইকেট। চেন্নাই টেস্টের আগে বুমরাহর সংগ্রহে ছিল ৩৯৭টি আন্তর্জাতিক উইকেট। টেস্টে ১৫৯টি, একদিনের ক্রিকেটে ১৪৯টি এবং টি-২০ ক্রিকেটে ৮৯টি উইকেট। ৪০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করতে তাঁর দরকার ৩টি উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসেই সেই মাইলফলক স্পর্শ করে ফেলেন বুমরাহ। প্রথম ওভারেই বুমরাহ ফিরিয়ে দিলেন বাংলাদেশের ওপেনার শাদমান ইসলামকে। অফ স্ট্যাম্পের বল ছেড়ে দিতেই তাঁর উইকেট ভেঙে যায়। তারপর বুমরাহর বলে স্লিপে খোঁচা দিয়ে ফিরে যান মুশফিকুর রহিম। ক্যাচ দিয়ে ফিরে গেলেন হাসান মাহমুদ। হাসান মাহমুদকে আউট করতেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করেন তিনি। আর সেই সুবাদে ভারতের দশম বোলার হিসাবে কীর্তি গড়লেন বুমরাহ। অপরদিকে ভারতের ষষ্ঠ জোরে বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরাহ। এই কীর্তি রয়েছে কপিল দেব, জাহির খান, জাভাগাল শ্রীনাথ, মহম্মদ শামি, ইশান্ত শর্মার।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন- শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতেই সিরাজ-রোহিতের কাছে ক্ষমা চাইলেন পন্থ, কিন্তু কেন ?


Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...