Saturday, March 14, 2026

কর্তব্যরত নার্সকে হেনস্থা রোগীর পরিবারের, দ্রুত পদক্ষেপ প্রশাসনের

Date:

Share post:

মালদহের (Maldah) চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchal super specialty hospital) এবার কর্তব্যরত নার্সকে হেনস্থার অভিযোগ। রোগীর আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ, ‘আর জি কর করে দেব’, এই হুমকি দেওয়া হয়েছে নার্সকে। শুধু তাই নয় প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন সেই কর্তব্যরত নার্স। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাঁচল থানার (Chanchal police station) বিশাল পুলিশবাহিনী।

শনিবার রাতে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা আজগর আলি হাসপাতালে ভর্তি হতে আসেন। সে সময় রোগীর সাথে আসা আত্মীয়রা বারবার নার্সদের চেয়ার নিয়ে বসার চেষ্টা করছিলেন। তাতেই বাধা দেন নার্স (nurse)। চেয়ার টানাটানি করতে বারণ করা হয়। তাতেই বেজায় চটে রোগীর পরিবারের লোকজন। অভিযোগ, তাঁকে কুকথা বলা হয়।

এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর পরিবারের লোকজনের বচসা বেঁধে যায়। অভিযোগ পাওয়া মাত্রই নেওয়া হয় ব্যবস্থা। চাঁচল থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোগীর এক আত্মীয়কে আটক করেছে। রাজ্য সরকারের তরফ থেকে হাসপাতালে মহিলা স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সেই পদক্ষেপ লাগু করতেও শুরু করেছে। তারই মধ্যে এই ঘটনায় দ্রুত তৎপরতা দেখায় পুলিশ।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...