Friday, May 15, 2026

ফের মা ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা! চিনা মাঞ্জার সুতোয় রক্তাক্ত পুলিশ অফিসার

Date:

Share post:

ফের মা ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা! ঘুড়ির মাঞ্জার সুতোয় জড়িয়ে দুর্ঘটনার পড়লেন এক পুলিশ অফিসার।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে চেপে যাচ্ছিলেন তিনি। আচমকা বাইকের সঙ্গে জড়িয়ে যায় সুতো।তিনি গুরুতর আহত হন সুতোর মাঞ্জায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত পুলিশ অফিসারের নাম শাহনয়াজ আলি। বিধাননগর থানার পুলিশকর্মী তিনি।

উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। পুজোর আবহে এমন দুর্ঘটনার নজির এই প্রথম নয়। বিশ্বকর্মা পুজো গিয়েছে মাত্র পাঁচ দিন আগে। উৎসবের আমেজে ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতোই ডেকে আনল বিপদ।মাঞ্জা সুতোয় কাচের টুকরো থাকায় ক্ষত-বিক্ষত হল পুলিশ অফিসারের কপাল। বাইকে থাকার কারণেও দুর্ঘটনার শিকার হন তিনি।অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি।









 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...