Thursday, May 14, 2026

শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

Date:

Share post:

রাজ্য আর্জি জানিয়েছিল, আর সেই আর্জি মেনে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল ২৭শ সেপ্টেম্বর। তা পিছিয়ে হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর।

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানি দু’থেকে তিন দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানায়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন, সোমবার বিষয়টি নিয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে। এ দিন রাজ্যের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই দু’টি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। গত শুনানিতে দ্বিতীয় রিপোর্ট দেখে দেশের প্রধান বিচারপতি ক্ষোভ জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, সিবিআই ঘুমোচ্ছে। তাদের এই তদন্তে এক সপ্তাহের মধ্যে শেষ হবে না। তাতে সময় লাগবে।উল্লেখ্য, গত ৯ অগাস্ট কলকাতার সরকারি হাসপাতালের ঘটনার ভয়াবহতায় উত্তাল গোটা দেশ। সর্বস্তরে শুরু হয়েছে প্রতিবাদ। দোষীদের দ্রুত বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। প্রতিবাদে সোচ্চার হয়েছেন জুনিয়র ডাক্তাররাও। এসবের ভিত্তিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। শুরু হয় শুনানি।









Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...