Thursday, May 7, 2026

নেতৃত্বে কৈলাশ, ফের আমতার বন্যা দুর্গতদের পাশে হাজির ‘অভিষেক দূত’রা

Date:

Share post:

ফের আমতার বন্যা দুর্গতদের পাশে হাজির ‘অভিষেক দূত’রা। এবার হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রর নেতৃত্বে দলের যুবকর্মীরা আমতার জলভাসি মানুষদের কাছে গিয়ে রান্না করা খাবার, ত্রাণসামগ্রী ও কচিকাঁচাদের পুজোর উপহার তুলে দিলেন। উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা (গ্রামীণ) যুব তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়-সহ দলের আরও অনেকে। বুধবার বিকেলে যুবনেতা কৈলাশের নেতৃত্বে ‘অভিষেকের দূত’ লেখা টি-শার্ট পরে আমতার বন্যা কবলিত এলাকা জয়পুরে পৌঁছে যান যুব তৃণমূলের কর্মীরা। তারপর সেখানে খিচুড়ি ও আলুরদম রান্না করে দুর্গত মানুষদের পেট ভরে খাওয়ানো হয়। সেই সঙ্গে অভিষেকের দূত হিসেবে যুব তৃণমূলের কর্মীরা দুর্গত পরিবারের কচিকাঁচাদের হাতে দুর্গাপুজোর উপহার হিসেবে নতুন জামাকাপড় তুলে দেন। পাশাপাশি বানভাসি মানুষদের হাতে শুকনো খাবার, পানীয় জল, দুধের প্যাকেট, বেবিফুড তুলে দেওয়া হয়।

কৈলাস জানান, অভিষেকের দূত হিসেবে আমরা আমতার বানভাসি জয়পুর গ্রামে গিয়ে খিচুড়ি ও আলুরদম রান্না করে রাতে প্রায় দেড় হাজার মানুষকে বসিয়ে খাওয়াই। এছাড়াও প্রায় ৫০০টি পরিবারের হাতে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ৫০০ জন কচিকাঁচাকে পুজোর উপহার হিসেবে আমরা নতুন জামাকাপড় দিয়েছি। বন্যা কবলিত মানুষের পাশে অভিষেকের দূত হিসেবে হাওড়া জেলার যুব তৃণমূলের কর্মীরা সবসময় পাশে আছি।’

রবিবারও কৈলাসের নেতৃত্বে ‘অভিষেকের দূত’ হিসেবে জেলার যুব তৃণমূলের কর্মীরা আমতার বানভাসি এলাকায় গিয়ে দুর্গত মানুষদের বিভিন্ন শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী তুলে দিয়েছিলেন।

 

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...