Thursday, May 7, 2026

নবম জন্মদিন উদযাপন অ্যাক্রোপলিসের

Date:

Share post:

অ্যাক্রোপলিস মলের নবমতম জন্মদিন উদযাপন। ভারতের অন্যতম আধুনিক শপিং ডেস্টিনেশন এই অ্যাক্রোপলিস মলের জন্মদিনের অনুষ্ঠানে বুধবার উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা এবং মলের জেনারেল ম্যানেজার শ্রী শুভদ্বীপ বসু সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরু হয় কেক কাটার মধ্য দিয়ে। এছাড়া কালীঘাট অঞ্চলের পথচলা নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার দুঃস্থ শিশুদের পূজো উপলক্ষে নতুন পোশাক দেওয়া হয়। এছাড়া মলের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়েছিল অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও তৃষা দাস মণ্ডল ও তার গ্রুপের অসাধারণ শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা এবং পথশালার শিশুদের বিশেষ পরিবেশনা ছিল।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এই মলের জন্মদিন উপলক্ষে শ্রী সুশীল মোহতা বলেন, “অ্যাক্রোপলিস মল তার আশেপাশের এলাকার চরিত্র বদলে দিয়েছে, আবাসিক ব্লক ও ব্র্যান্ডেড আউটলেট এই মলে রয়েছে,যা সকলের পছন্দের। এটি একটি জনপ্রিয় হ্যাংআউট স্পটে পরিণত হয়েছে, যেখানে সব বয়সের মানুষ বন্ধু ও পরিবারের সাথে আসেন। মলটি পরিবারগুলির জন্য প্রিয় বিনোদনের জায়গায় পরিণত হয়েছে।”

আরও পড়ুন- তৈরি হচ্ছে বিশেষ মঞ্চ! কর্মক্ষেত্রে যৌন নির্যাতন নিয়ে এবার গণ শুনানি

 

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...