Saturday, May 16, 2026

কেন ক্রিকেট থেকে অবসর নিলেন ধাওয়ান? অবশেষে জানালেন আসল কারণ

Date:

Share post:

বেশ কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শিখর ধাওয়ান। আচমকাই ক্রিকেটকে বিদায় জানান তিনি। কেন অবসর নিয়েছিলেন সেই নিয়ে সেই সময় কিছু না বললেও, এবার মুখ খুললেন ধাওয়ান। জানালেন ক্রিকেটকে বিদায় জানানোর আসল কারণ।

এই নিয়ে ধাওয়ান এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন,” আমি ঘরোয়া ক্রিকেট খেলতে চাইনি। ১৮-১৯ বছর বয়স থেকে ঘরোয়া ক্রিকেট খেলছি। আর খেলার ইচ্ছা করছিল না। গত দু’বছর আমি খুব একটা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। শুধু আইপিএল খেলছিলাম। তাই খেলার ইচ্ছাটাই চলে গিয়েছিল। সেই কারণেই অবসর নিয়েছি।” সম্প্রতি বিসিসিআই-এর তরফে ঘোষণা করা হয়, জাতীয় দলে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে ক্রিকেটারদের। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে চাননি গব্বর।ভারতীয় দলে প্রায় দু’বছর ব্রাত্য ছিলেন ধাওয়ান।

তবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও লেজেন্ডস ক্রিকেট লিগে খেলতে দেখা যাবে ধাওয়ানকে।

আরও পড়ুন- আগামিকাল বাংলাদেশের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? ধোঁয়াশা রাখল টিম ইন্ডিয়া


Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...