Monday, May 11, 2026

বিজেপি রাজ্যে ২১ পড়ুয়াকে যৌন নির্যাতন! অরুণাচলে হস্টেল ওয়ার্ডেনকে ফাঁসির সাজা

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে সুরক্ষিত নয় মহিলারা, দেশ জুড়ে সেই চিত্র বারবার উঠে এসেছে। এবার বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা ঘটল যাকে আদালত ‘দেশের প্রথম ঘটনা’ বলে উল্লেখ করেন। অরুণাচলপ্রদেশে (Arunachal Pradesh) এবার সরকার পরিচালিত একটি আবাসিক স্কুলে ২১ জন পড়ুয়ার উপর যৌন নির্যাতনের কাণ্ড! টানা আট বছর ধরে এই অপকর্ম করে গিয়েছে হস্টেলের ওয়ার্ডেন (hostel warden)! অবশেষে তাঁর এই ঘৃণ্য আচরণের জন্য তাকে মৃত্যুদণ্ড দিল আদালত। বৃহস্পতিবার বিশেষ আদালত ফাঁসির সাজা (death sentence) ঘোষণা করল।

আদালত সূত্রে জানা গিয়েছে, একটি সরকারি আবাসিক বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে এই বিকৃত এবং নৃশংস আচরণ করেছে সেই সময় ওয়ার্ডেনের দায়িত্বে থাকা ওই ব্যক্তি, ইউমকেন বাগরা। এই ঘটনায় বিশেষ আদালতের তরফে অভিযুক্ত ও দুজনকে আদালত দোষী সাব্যস্ত করেছে। তাদের দু’জনকেই ২০ বছর করে সশ্রম কারাদণ্ড (rigorous imprisonment) দেওয়া হয়েছে। এই দু’জন হল,প্রাক্তন প্রধান শিক্ষক ও হিন্দি ভাষার একজন শিক্ষিকা। দুটি শাস্তিই প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো (POCSO) আইনে দেওয়া হয়েছে।

নিগৃহীত ২১ পড়ুয়ার তরফে মামলাটি লড়েন ওয়াম বিংগেপ। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান,”আদালতের সিদ্ধান্তে আমরা খুশি। আদালতের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম, যাতে এই ঘটনায় দোষীদের কঠোরতম এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আদালত আমাদের সেই আর্জি মঞ্জুর করেছে।”

Related articles

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...