Monday, February 23, 2026

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের। এদিন কাবপুরে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ২-০। ম্যাচের সেরা যশস্বী জসওয়াল। সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন।

গতকাল তিনদিনের বৃষ্টি কাটিয়ে অবশেষে কানপুরে মাঠে নামল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। চতুর্থ দিনের ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট ভারতের। ২৮৫ রান করে ডিক্লেয়ার দেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষে বাংলাদেশের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ২৬। ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ।

বৃষ্টির বাঁধা কাটিয়ে চতুর্থ দিনে মাঠে নামে ভারত-বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে চালিয়ে খেলে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট দেখান যশস্বী জসওয়াল। ৭২ রান করেন যশস্বী। ৬৮ রান করেন কে এল রাহুল। ৪৭ রান বিরাট কোহলির। ৩৯ রান শুভমন গিল। ২৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মেহদী হাসান মিরাজ এবং শাকিব আল হাসান। ১ টি উইকেট হাসানের। ২৮৫ রান করে ডিক্লেয়ার দেন রোহিত শর্মা। ৫২ রানের লিড পায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ৫০ রান করেন শাদমান। ৩৭ রান করেন মুস্তাফিকুর।ভারতের হয়ে তিনটি উইকেট নেন যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। ১ উইকেট নেন আকাশদীপ।

জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ৫১ রান যশস্বীর। ২৯ রানে অপরাজিত বিরাট কোহলি।

আরও পড়ুন- ফুটবলারদের নিরাপত্তা, ইরান যাচ্ছে না মোহনবাগান

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)


spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...