Thursday, May 14, 2026

অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, শুক্রের সকালে উত্তেজনা জগদ্দলে 

Date:

Share post:

বোমাবাজির জোরে সকাল সকাল উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনা জগদ্দলের মেঘনা মোড় এলাকায়। প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর (Arjun Singh) বাড়ির সামনে বোমা ছোড়া ,গুলি চালানোর অভিযোগ উঠেছে। বোমার আঘাতে আহত হয়েছেন পদ্মনেতা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছেন তিনি। পাল্টা সেই অভিযোগ খারিজ করে গোটা বিষয়টিতে অর্জুন সিং- এর সক্রিয় মদত রয়েছে বলে দাবি শাসকদলের। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

অর্জুন অভিযোগ করেন, যে তাঁকে খুনের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। এই ঘটনার সময় তিনি বাড়ির ভেতরেই ছিলেন। নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। এরপর তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তাঁর পায়ে স্প্লিংটার লেগেছে বলেও জানা যাচ্ছে। গোটা ঘটনার জন্য তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এর দিকে আঙ্গুল তুলেছেন বিজেপি নেতা। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম (Somnath Shyam)। তিনি জানান ভোট বাক্সে লড়াই করতে না পেরে নানা ভাবে ঘাসফুল শিবিরের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন বিজেপি নেতা। এমনকি এদিনের ঘটনায় প্রাক্তন সাংসদের প্রত্যক্ষ মদত রয়েছে বলে পাল্টা সওয়াল করেছেন তিনি। সোমনাথ বলেন, এদিন সকালে অর্জুনকেই বন্দুক হাতে বাইরে বেরোতে দেখা গেছে এবং তিনি গুলিও চালিয়েছেন। স্থানীয় এক সোশ্যাল মিডিয়া চ্যানেলের সাংবাদিকের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ায় তাঁকে মারধর করেছেন বিজেপি নেতাকর্মীরা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...