Thursday, March 12, 2026

জয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু ভারতের

Date:

Share post:

জয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করল ভারতীয় দল। এদিন প্রথম ম্যাচে বাংলাদেশকে হারাল ৭ উইকেটে। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট হার্দিক পান্ডিয়ার। বল হাতে দাপট অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীর।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করতে নেমে ১২৭ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মেহদি হাসান মিরাজ। ৩৫ রানে অপরাজিত তিনি। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান । ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীর। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদভ এবং ওয়াশিংটন সুন্দর।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে হার্দিক পান্ডিয়া। ৩৯ রানে অপরাজিত তিনি। ২৯ রান করেন সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং মেহদি হাসান মিরাজের।

আরও পড়ুন- মহিলা টি-২০ বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারত, পাকিস্তানকে হারাল ৬ উইকেটে


spot_img

Related articles

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...