দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে জিনিসপত্র ফেলে দেওয়া হলো বাইরে, নবরাত্রির মাঝেই ভিটেহারা অতিশি মারলেনা (Delhi CM’s residence sealed by PWD)! আম আদমি পার্টির (AAP) অভিযোগ, উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার নির্দেশেই এই কাজ করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর অতিশি এই বাড়িতে থাকতে শুরু করেন। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি সম্পত্তি ব্যবহার করার অভিযোগেই নাকি বিজেপির নির্দেশে উপরাজ্যপাল ৬, ফ্ল্যাগস্টাফ রোড থেকে মুখ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করা অতিশির জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে (Atishi Marlena’s belongings forcibly removed)।


অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ায় দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অতিশি ২০২৫ নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ফেরাতে যেমন সচেষ্ট, তেমনই সরব কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে। তারই মাশুল গুনতে হলো কি? মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন খালি করা এবং হস্তান্তর নিয়ে বিরোধ ছিল। যাকে সামনে রেখেই অতিশির বিরুদ্ধে বাড়িটি বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ এনেছে উপ-রাজ্যপালের নিয়ন্ত্রণে থাকা পিডব্লুডি বিভাগ। বিজেপি সরকারের এই প্রতিহিংসা মূলক আচরণের তীব্র বিরোধিতা করে দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে আরও বলা হয়েছে, দেশের ইতিহাসে এই প্রথমবার কোনও মুখ্যমন্ত্রীর বাসভবন এভাবে খালি করা হল। এখনও পর্যন্ত উপ-রাজ্যপালের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।












